মো. আবিদ হুসেন
ব্যাচ ১৯৯৫
ব্যাচ ১৯৯৫
ব্যাচ ২০০০
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজে ওসান (Old Students’ Association of NBPSC)-এর উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতন করা হয়।
সচেতনতা কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মশক নিধন দলের সহায়তায় পুরো স্কুল কম্পাউন্ডে মশক নিধনের উদ্দেশ্যে ফগিং বা ধোঁয়ার মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসানের সভাপতি জনাব মো. আবিদ হুসেন, সাধারণ সম্পাদক জনাব কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব খন্দকার আবদুল্লাহ আল তাহমীদ এবং কার্যকরী সদস্য জনাব এম. এ. জামালিল্লাহ আবির।